
বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রহমত শাহের নেতৃত্বে টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটের জন্যই দল গঠন করা হয়েছে।
আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর জিম্বাবুয়েকে যুক্ত করে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। সিরিজের সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের এবং ২১ অক্টোবর আফগানিস্তান খেলবে বাংলাদেশের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচ আবুধাবিতে এবং শেষ ম্যাচটি শারজাহতে অনুষ্ঠিত হবে।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াডে রয়েছেন রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি এবং ইয়ামিন আহমদজাই। এছাড়া রিজার্ভ হিসেবে রাখা হয়েছে বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি ও বশির আহমদকে।
অন্যদিকে, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই। এই সিরিজের জন্য রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন কাইস আহমদ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২