
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসরের গ্রুপ পর্বের দলগুলো চূড়ান্ত হয়েছে। এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা আরও একটি দল এই গ্রুপে যুক্ত হবে, তবে সেই দলটির নাম এখনো নির্ধারিত হয়নি।
কেপটাউনে আয়োজিত বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা ও সূচি প্রকাশ অনুষ্ঠানে এই গ্রুপগুলোর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের টিকিট সংগ্রহের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিশ্বকাপের প্রতিটি গ্রুপে ছয়টি করে দল অংশগ্রহণ করবে। ‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব থেকে আসা একটি দল।
উল্লেখ্য যে, আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত এই ওয়ানডে বিশ্বকাপ চলবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ১২টি ভেন্যুতে টুর্নামেন্টের ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের ফাইনাল ম্যাচটি জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২