Header Premium (728×90)

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে আবারও শ্রেষ্ঠত্ব বজায় রাখল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক নিজেদের করে নিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। ভারতের এই দাপুটে জয়ের পেছনে মূল ভূমিকা রেখেছেন ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড় গড়েছিল তারা। ইনিংসজুড়ে ভারতীয় ব্যাটাররা হাঁকিয়েছেন ১৩টি ছক্কা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। এছাড়া দলীয় ২১৬ রান এই সংস্করণে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, এর আগে গত ডিসেম্বরে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষেই ২২১ রান করেছিল তারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওপেনার স্মৃতি মান্ধানা। বাঁহাতি এই ওপেনার ৪৫ বলে ৭৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩০ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৭তম ফিফটি তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার শেফালি ভার্মা। ২৯ বলে ৪৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল তিনটি চার ও তিনটি ছক্কায়। উদ্বোধনী জুটিতে প্রথম ১০ ওভারেই ৯৯ রান যোগ করেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত চামুদি প্রাবোদার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফালি।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা অধিনায়ক হারমানপ্রীত কৌর শুরুতে কিছুটা ধীরগতির ছিলেন। প্রথম ১৩ বলে মাত্র ১০ রান করার পর দুটি বাউন্ডারি মেরে গতি বাড়ানোর চেষ্টা করলেও ১৯ রানেই থামতে হয় তাকে। হারমানপ্রীতের বিদায়ের পরও রানের গতি কমেনি। এক প্রান্ত আগলে রেখে মান্ধানা সেঞ্চুরির দিকে এগোলেও বড় শট খেলতে গিয়ে ডিপে ক্যাচ দিয়ে ৭৯ রানে আউট হন। এরপর শেষদিকে তাণ্ডব চালান উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৩টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ ওভারেই ২৫ রান তুলে ভারতকে দুইশ পার করান রিচা।

২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্থু ২৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকি ব্যাটারদের কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। ভারতের নিয়ন্ত্রিত স্পিন আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। বল হাতে ভারতের সেরা বোলার ছিলেন দীপ্তি শর্মা। মাত্র ৬ রান খরচায় ৩টি উইকেট নিয়ে লঙ্কান মিডল অর্ডারে ধস নামান তিনি। এছাড়া শ্রী চরণী ও শেফালি ভার্মা দুটি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ২০২৩ সালের আসরের পর এবারও শ্রীলঙ্কাকে হারিয়েই এশিয়ান গেমসের সোনার মুকুট ধরে রাখল ভারতীয় নারী দল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…

5 minutes ago

গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার একটি বাসা…

9 minutes ago

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস…

15 minutes ago

জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…

24 minutes ago

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…

32 minutes ago

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…

35 minutes ago

This website uses cookies.