Header Premium (728×90)

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রাভেন কটেজে ম্যাচের শেষ মুহূর্তে মাথেউস কুনহার গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে রেড ডেভিলরা। এর আগে লিসান্দ্রো মার্টিনেজের এক অদ্ভুত আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে টানা তৃতীয় হারের শঙ্কায় ছিল মাইকেল ক্যারিকের দল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ইউনাইটেড শুরুতে লিড পেতে পারত, কিন্তু ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, ফুলহ্যামের হয়ে জশ কিং ও অস্কার বব সহজ কিছু সুযোগ হাতছাড়া করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের ক্যাসেম্বোর একটি নিচু শট গোলকিপার সেনে লামেন্স ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। বলটি লিসান্দ্রো মার্টিনেজের গায়ে লেগে জড়িয়ে যায় নিজস্ব জালে। পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। ব্রায়ান এমবুমো ও কুনহার একাধিক জোরালো আক্রমণ ফুলহ্যাম গোলকিপার বার্ন্ড লেনো দুর্দান্তভাবে রুখে দেন।

ম্যাচের নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট বাকি থাকতে ২০ গজ দূর থেকে মাথেউস কুনহার নেওয়া শট ফুলহ্যামের ডিফেন্ডার ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, জয়ের খুব কাছে গিয়ে পয়েন্ট হারানো ফুলহ্যাম ২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

3 minutes ago

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

11 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

15 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

16 minutes ago

জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…

17 minutes ago

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

23 minutes ago

This website uses cookies.