২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড় শুরু হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুরস্কারের মানদণ্ড নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বার্সেলোনার লামিনে ইয়ামাল শিরোপা জয়ের ভিত্তিতে নিজেকে যোগ্য মনে করছেন, আবার রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপে নিজের গোল সংখ্যাকে সাফল্যের মাপকাঠি হিসেবে তুলে ধরছেন। হ্যারি কেন, ওসমান দেম্বেলে, রদ্রি এবং লিওনেল মেসির মতো তারকারাও এই লড়াইয়ে রয়েছেন। তবে এই ফুটবলারদের ভাগ্য নির্ধারণ হয় নির্দিষ্ট কিছু কঠোর প্রক্রিয়ার মাধ্যমে।
ফরাসি সাময়িকী 'ফ্রান্স ফুটবল' প্রতি বছর এই পুরস্কার প্রদান করে। শুরুতে ফ্রান্স ফুটবল, ল’একিপ এবং উয়েফার প্রতিনিধিদের সহায়তায় ৩০ জন খেলোয়াড়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের মাধ্যমে ভোট নেওয়া হয়। ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০-তে থাকা দেশগুলোর একজন করে সাংবাদিকই কেবল এই ভোট দেওয়ার সুযোগ পান।
ভোটিং প্রক্রিয়াটি বেশ সুশৃঙ্খল। সাংবাদিকদের কাছে পাঠানো ৩০ জনের তালিকার মধ্য থেকে তারা তাদের পছন্দের শীর্ষ ১০ জন খেলোয়াড়কে ক্রমানুসারে সাজান। প্রথম পছন্দের খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় জন ১২, তৃতীয় জন ১০, চতুর্থ জন ৮, পঞ্চম জন ৭ এবং ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত খেলোয়াড়রা পর্যায়ক্রমে ৬ থেকে ১ পয়েন্ট পান। সবশেষে সব পয়েন্ট যোগ করে বিজয়ী নির্ধারণ করা হয়। পয়েন্ট সমান হলে, যে খেলোয়াড় সবচেয়ে বেশিবার প্রথম পছন্দ হিসেবে ভোট পেয়েছেন, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়।
ব্যালন ডি’অর নির্বাচনের ক্ষেত্রে মূলত তিনটি প্রধান মানদণ্ড অনুসরণ করা হয়। প্রথমত, খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স, পরিসংখ্যান এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দ্বিতীয়ত, ক্লাব ও জাতীয় দলের হয়ে অর্জিত শিরোপা এবং সেই সাফল্যে খেলোয়াড়ের প্রভাব। তৃতীয়ত, খেলোয়াড়ের ক্রীড়াসুলভ আচরণ, মাঠের শৃঙ্খলা এবং সামগ্রিক নৈতিক মান, যা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা রাখে। উল্লেখ্য, ফ্রান্স ফুটবল কখনোই চূড়ান্ত ভোটের ফলাফল জনসমক্ষে প্রকাশ করে না।
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
This website uses cookies.