এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠবে ১৯ সেপ্টেম্বর। তবে এর আগেই মাঠের লড়াইয়ে গড়াচ্ছে ক্রিকেট। এশিয়ার ক্রিকেট পরাশক্তিগুলোর সোনা জয়ের এই লড়াইয়ে আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি অংশ নিচ্ছে স্বাগতিক জাপানসহ বেশ কয়েকটি দেশ। ২০১০ সালে গুয়াংঝু, ২০১৪ সালে ইঁচিয়ন এবং ২০২৩ সালে হাংঝুর পর এবার জাপানের আইচি-নাগোয়ায় চতুর্থবারের মতো এশিয়ান গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট ইভেন্ট।
এবারের এশিয়ান গেমসে ক্রিকেটে মোট দুটি ইভেন্ট থাকছে—একটি ছেলেদের এবং অন্যটি মেয়েদের। এই দুটি ইভেন্টে মোট ১২টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই দল পাঠাচ্ছে বাংলাদেশ, ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে শুধু ছেলেদের বিভাগে খেলবে আফগানিস্তান, হংকং, নেপাল ও ওমান। আর শুধু মেয়েদের বিভাগে অংশ নিচ্ছে চীন ও থাইল্যান্ড। সব মিলিয়ে পুরুষদের ইভেন্টে ১০টি এবং নারীদের ইভেন্টে ৮টি দল অংশ নেবে।
মেয়েদের ক্রিকেট লড়াই শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সোনা ও ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ। অন্যদিকে, ছেলেদের ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে এবং ৩ অক্টোবর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পদকের ফয়সালা হবে। এবারের এশিয়ান গেমসের সব খেলা অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, যার নাম কোরোগি স্পোর্টস পার্ক। চলতি বছরের শুরুতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া-প্যাসিফিক সাব রিজিওনাল কোয়ালিফায়ার হয়েছিল এই মাঠে। গেমসের আগে এই মাঠের গ্যালারির দর্শক ধারণক্ষমতা করা হয়েছে ২ হাজার। তবে বেসবল মাঠকে ক্রিকেটে রূপান্তর করায় এই ভেন্যু নিয়ে কিছু শঙ্কাও রয়েছে।
দুই বিভাগের টুর্নামেন্ট ফরম্যাটে কিছুটা ভিন্নতা রয়েছে। মেয়েদের ৮টি দলের মধ্যে আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলছে। স্বাগতিক হিসেবে খেলছে জাপান। বাকি তিনটি দল—মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন এসেছে বাছাইপর্ব পেরিয়ে। এই আটটি দল সরাসরি চারটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। পূর্বনির্ধারিত ড্র অনুযায়ী প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তান লড়বে থাইল্যান্ডের বিপক্ষে, তৃতীয়টিতে শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার সঙ্গে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক জাপান।
ছেলেদের ১০ দলের টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক জাপান সরাসরি অংশ নিচ্ছে। বাকি চারটি দল—হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান গত মে-জুনের বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শীর্ষ চার দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। অবশিষ্ট ছয়টি দলকে প্রিলিমিনারি স্টেজে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে, যেখানে ছেলেদের দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। মেয়েদের ইভেন্টেও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো তাদের সেরা দলই পাঠিয়েছে। বাংলাদেশ নারী দলে খেলবেন নিগার সুলতানা, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তারের মতো তারকারা। ভারতীয় নারী দলে রয়েছেন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। পাকিস্তান দলে খেলবেন ফাতিমা সানা, মুনিবা অলী ও আলিয়া রিয়াজ। শ্রীলঙ্কা দলের হয়ে মাঠ মাতাবেন চামারি আতাপাত্তু, নীলাক্ষী দি সিলভা ও হাসিনি পেরেরারা। ছেলেদের ইভেন্টে ভারতকে শ্রেয়াস আইয়ার, আফগানিস্তানকে দারউইশ রাসুল, পাকিস্তানকে সাহিবজাদা ফারহান এবং শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন সাহান আরাচিগে।
টুর্নামেন্টে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই সোনা জয়ের দৌড়ে ফেবারিট হিসেবে ভাবা হচ্ছে ভারতকে। সম্প্রতি এশিয়া কাপজয়ী নারী দলটিকে নিয়ে গেমসে নামছে তারা। অন্যদিকে, ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের এই দলটিতে রয়েছেন যশপ্রীত বুমরা, বৈভব সূর্যবংশী, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের মতো নিয়মিত আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা ক্রিকেটাররা।
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
This website uses cookies.