গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশ না নেওয়ার পেছনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্ত দায়ী ছিল। বিশ্বকাপ বর্জনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত এই কমিটির প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
চলতি বছরের মার্চ মাসে জাতীয় ক্রীড়া পরিষদ এই তদন্ত কমিটি গঠন করেছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তিনি বলেন, বিশ্বকাপে না যাওয়ার সম্পূর্ণ দায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। পাশাপাশি সেই সময়ের সরকারও এই সিদ্ধান্তের জন্য দায়ী। বাংলাদেশের অবশ্যই সেই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
This website uses cookies.