Header Premium (728×90)

এমবাপের চেয়ে নিজেকেই ব্যালন ডি’অর জয়ের যোগ্য ভাবছেন ইয়ামাল

বার্সেলোনার তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামালের আত্মবিশ্বাসে কোনো কমতি নেই। বিশ্ব ফুটবলের চূড়ায় তিনি নিজেকে এবং কিলিয়ান এমবাপেকেই দেখছেন। তবে যখনই ব্যালন ডি'অর জয়ের প্রসঙ্গ সামনে আসছে, রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপের চেয়ে নিজের নামকেই এগিয়ে রাখছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার।

সম্প্রতি মুভিস্টার প্লাসের জনপ্রিয় অনুষ্ঠান 'ইউনিভার্সো ভালদানো'-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল, এবারের ব্যালন ডি'অর কার পাওয়া উচিত। জবাবে ইয়ামাল সরাসরি বলেন, "বিশ্বের সেরা খেলোয়াড়কে।" বিষয়টি আরও স্পষ্ট করে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সত্যি কথা বলতে, আমার মনে হয় বিশ্বের সেরা আমরা দুজন। কিন্তু এ বছর আমি যা জিতেছি, তার জন্য ব্যালন ডি'অর আমারই প্রাপ্য। আমার কাছে আমি আর এমবাপেই বিশ্বের সেরা দুই খেলোয়াড়।"

নিজের এই মূল্যায়নের পেছনে ইয়ামালের মনে কোনো সংশয় নেই। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, "হ্যাঁ। যারা ম্যাচ দেখে, সবাই সেটা জানে।"

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের পাশাপাশি স্পেনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ইয়ামাল। ক্লাবের হয়ে তার নামের পাশে ছিল ২৪টি গোল ও ১৮টি অ্যাসিস্ট। অন্যদিকে, রিয়াল মাদ্রিদে ব্যক্তিগতভাবে দারুণ একটি মৌসুম কাটানোর পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা পেয়েছেন এমবাপে। ফলে এবারের ব্যালন ডি'অরের দৌড়ে দুজনেই শীর্ষ আলোচনায় রয়েছেন।

কয়েকদিন আগেই ইয়ামাল জানিয়েছিলেন, এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য তিনি কোনো ধরনের অনুনয় বা প্রচারণা চালাবেন না। মাঠে বার্সেলোনা ও স্পেনের হয়ে তার পারফরম্যান্সই তার হয়ে কথা বলবে। এবারের ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামাল ও এমবাপে দুজনেই জায়গা করে নিয়েছেন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এই বছরের বিজয়ীর নাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…

6 minutes ago

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…

15 minutes ago

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…

18 minutes ago

গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে…

26 minutes ago

মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে

মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে…

31 minutes ago

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল

চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়ার পর জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ…

34 minutes ago

This website uses cookies.