
মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে লিওনেল মেসি ব্যক্তিগতভাবে দারুণ ছন্দে থাকলেও দলগত সাফল্য পেতে বেশ বেগ পেতে হচ্ছে ইন্টার মিয়ামিকে। প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪১। ইস্টার্ন কনফারেন্সের সাম্প্রতিক ম্যাচে ন্যাশভিল এসসি-র বিপক্ষে মেসি একটি দর্শনীয় গোল করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তার দল। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ ব্যবধানে ড্র করতে হয়েছে মিয়ামিকে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে অ্যান্ডি নাজারের পাস থেকে স্যাম সারিজের গোল করে ন্যাশভিলকে এগিয়ে দেন। এটি ছিল চলতি মৌসুমে সারিজের ১৪তম গোল। পরে অবশ্য ন্যাশভিলের রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মিয়ামি। দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পলের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের চমৎকার কার্লিং শটে গোল করে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্যাম সারিজ আবারও গোল করলে ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।
ন্যাশভিলের বিপক্ষে এই গোলটির মাধ্যমে চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা ১৯-এ দাঁড়িয়েছে। ম্যাচটিতে মিয়ামির জয়ের সুযোগ ছিল, কিন্তু মেসির দুটি শট পোস্টে লেগে ফিরে আসায় জয় হাতছাড়া হয়। এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিয়ামির চেয়ে ন্যাশভিল ৯ পয়েন্ট এগিয়ে থাকল এবং চলতি মৌসুমে মিয়ামির বিপক্ষে চারবারের দেখায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল তারা।
অন্যদিকে, আল খালীজ ক্লাবের মুখোমুখি হয়ে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ওমর মাসকারেলে গোল করে আল খালীজকে এগিয়ে দেন। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচের ৭২ মিনিটে আবদুল্লাহ আল-হামদানের গোলে সমতা ফেরায় আল নাসর। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
ম্যাচের শুরু থেকেই দুদলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। অ্যান্ডি নাজারের পাস থেকে স্যাম সারিজ গোল করে ন্যাশভিলকে ১-০ গোলে এগিয়ে দেন। এটি চলতি মৌসুমে সারিজের ১৪তম গোল। ন্যাশভিলের রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে মিয়ামি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২