
বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবার তার পারফরম্যান্সের বড় স্বীকৃতি পেলেন। ব্যালন ডি’অরের মঞ্চে বিশ্বের সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির জন্য মনোনীত হয়েছেন তিনি। পুরুষ বিভাগে সেরা গোলরক্ষক নির্বাচনের জন্য মোট ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
এবারের তালিকায় গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা জায়গা পাননি। তবে তালিকায় আছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমন ও দাভিদ রায়া। আর্সেনালকে প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রায়া এই মনোনয়ন পেয়েছেন। এছাড়া তালিকায় রয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।
পুরুষ গোলরক্ষক তালিকায় থাকা অন্য খেলোয়াড়রা হলেন—ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া) এবং ভোজিনিয়া (জিডি শাভেস/কোলো–কোলো/কেপ ভার্দে)।
নারী গোলরক্ষকদের জন্যও মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গতবারের বিজয়ী হানা হ্যাম্পটন এবারও এই তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন। নারী গোলরক্ষক তালিকায় আরও আছেন অ্যান–কাটরিন বার্গার (গোথাম এফসি/জার্মানি), কাটা কোল (বার্সেলোনা/স্পেন), লোরেনা (কানসাস সিটি/ব্রাজিল) ও আয়াকা ইয়ামাশিতা (ম্যানচেস্টার সিটি/জাপান)।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২