নারী এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৫ রানের মধ্যেই ৬ উইকেট খুঁইয়ে বসে টাইগ্রেসরা।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ওভারেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার। তিন নম্বরে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারীও ব্যর্থ হন, তিনি ৬ বলে ৩ রান করেন। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ২১ রান তুলতে গিয়ে বাংলাদেশ হারায় ২ উইকেট। পাওয়ারপ্লে শেষে অপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২০ বলে ১৬ রান করে আউট হন।
মধ্যভাগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ২৩ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও দলের বিপর্যয় কাটেনি। এরপর স্বর্ণা আক্তার এবং ফাহিমা খাতুন পরপর দুই বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান। মাত্র ৫ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দল তখন চরম চাপের মুখে।
তবে শেষ দিকে শারমিন আক্তার সুপ্তার ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিনি ৩১ বলে ৩৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর একশ পার করতে বড় ভূমিকা রাখেন। এছাড়া নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন। শেষ দিকে রাবেয়া খান ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
This website uses cookies.