
ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ত। টিভির পর্দায় নারী এশিয়ান কাপের পাশাপাশি ইউএস ওপেনের লড়াইও উপভোগ করা যাবে।
ক্রিকেট নিয়ে আগ্রহীদের জন্য রাত ৮টা ৩০ মিনিটে সনি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে নারী এশিয়া কাপে হংকং বনাম পাকিস্তানের ম্যাচ। এছাড়া ভোর ৫টায় স্টার স্পোর্টস ও ফ্যানকোডে দেখা যাবে সিপিএল ২০২৬-এর বার্বাডোজ বনাম সেন্ট লুসিয়া ম্যাচ।
ফুটবলপ্রেমীরা রাত ১১টায় লা লিগায় গেতাফে বনাম সেল্টা ভিগো এবং রাত ১টা ৩০ মিনিটে এলচে বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচ দেখতে পাবেন ফ্যানকোডে। ইতালিয়ান সিরি এ-তে রাত ১০টা ৩০ মিনিটে ক্যালিয়ারি বনাম লেচে এবং রাত ১২টা ৪৫ মিনিটে জি৫-এ উদিনেস বনাম লাৎসিও ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে। সৌদি প্রো লিগে রাত ১২টায় আল হিলাল বনাম নেওম ম্যাচটি দেখা যাবে ফ্যানকোডে।
টেনিস ভক্তদের জন্য স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে রাত ৯টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে ইউএস ওপেনের রাউন্ড অব সিক্সটিন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২