
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৬। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করলেন মোহাম্মদ মিঠুন। দায়িত্ব পালনের এই ১২ মাস পূর্তিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। মিঠুন জানান, সবার সদিচ্ছা, সহযোগিতা ও একাগ্রতার কারণেই কোয়াবের নেতৃত্বে এক বছর অতিক্রম করা সম্ভব হয়েছে। এ সময় তিনি কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের আন্তরিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিঠুন স্বীকার করেন যে, বিগত ১২ মাস সহজ ছিল না। তবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। ক্রিকেটারদের মৌলিক অধিকার ও কল্যাণের প্রশ্নে কোয়াব কোনো ছাড় দেয়নি বলে তিনি উল্লেখ করেন। সভাপতির ভাষ্যমতে, প্রতিটি ক্ষেত্রে সংগঠনের শক্ত অবস্থান ছিল এবং বাস্তবভিত্তিক ও সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা হয়েছে।
ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে কোয়াব সভাপতি জানান, কল্যাণমূলক কার্যক্রম একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই সামনে এই উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাদের। বেশি সংখ্যক ক্রিকেটারের উপকারের বিষয়টি মাথায় রেখে সামনে আরও চমৎকার কিছু কার্যক্রম গ্রহণের কথা জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। বিগত এক বছরের অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে আরও সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২