Header Premium (728×90)

বিপিএল না হওয়ায় ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করছে বিসিবি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ানোয় ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা স্থায়ীভাবে পুষিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাময়িক কোনো এককালীন ক্ষতিপূরণ না দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বিসিবির যৌথ উদ্যোগে দেশের বৃহত্তর ক্রিকেট গোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই দীর্ঘমেয়াদি সমাধান আনা হচ্ছে।

মিরপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে কোয়াবের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধি ও জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান বিসিবির এই পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিপিএল যেহেতু হচ্ছে না, অবশ্যই আমাদের একটি ক্ষতি হচ্ছে। তবে বিসিবি আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ পরিকল্পনা রেখেছে, যেখানে শুধু বিপিএলের খেলোয়াড় নন; বরং আমাদের ঘরোয়া ক্রিকেটের যত খেলোয়াড় আছেন, সবার জন্যই তা উপকারী হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিপিএল না হওয়ার ক্ষতিপূরণ হিসেবে শুরুতে ক্রিকেটারদের এককালীন কিছু অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে প্রতি বছরের এই আর্থিক অনিশ্চয়তা দূর করতে ক্রিকেটাররা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্থায়ী সমাধানের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ ফি প্রায় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে বোর্ড। বিসিবির আগামী বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদনের পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিপিএলের বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, বিপিএলের বিকল্প হিসেবে অন্য কিছু আয়োজন করার সুযোগ এখন নেই। তিনি বলেন, ‘বিপিএল না হওয়ায় বিকল্প কিছু করে খেলোয়াড়দের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো অবস্থা এখন নেই এবং সেটি হবেও না। বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না।’

তবে এই নতুন কাঠামোর ফলে ঘরোয়া ক্রিকেটের একটি বড় অংশ উপকৃত হবে বলে জানান মিঠুন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা শুধু ৫০-৭০ জন খেলোয়াড়ের কথা চিন্তা না করে কীভাবে ১৫০-২০০ খেলোয়াড় ভবিষ্যতে উপকৃত হতে পারে এবং বিষয়টি যেন টেকসই হয়, সেই সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের সাময়িক সুবিধার কথা চিন্তা না করে আমরা ভবিষ্যতের কথা ভেবেছি যেন আমাদের পরবর্তী প্রজন্মের খেলোয়াড়রা আরো বেশি উপকৃত হতে পারে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

1 minute ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

8 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

11 minutes ago

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…

34 minutes ago

মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…

42 minutes ago

আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক

আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…

49 minutes ago

This website uses cookies.