
আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পুনরায় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতীয় দলের ওপেনার ও ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মাকে। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়ার পর রোহিতের নেতৃত্বে মুম্বাই পাঁচবার আইপিএল ট্রফি জিতেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি আর সেই দায়িত্ব নিতে আগ্রহী নন।
মুম্বাই ইন্ডিয়ান্স মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়ে এনেছিল এবং রোহিতকে সরিয়ে তাকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু হার্দিকের নেতৃত্বে দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি। বর্তমানে হার্দিককে দলে নেওয়ার দৌড়ে অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ভবিষ্যতে হার্দিক মুম্বাইয়ে থাকুন বা না থাকুন, তাকে আর নেতৃত্ব দেওয়া হবে না বলেই জানা গেছে। এমনকি তিনি কেবল একজন সাধারণ খেলোয়াড় হিসেবেই দলে থাকতে পারেন।
রোহিতের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর মুম্বাই ম্যানেজমেন্ট এখন বিকল্প হিসেবে দুজন তারকা ক্রিকেটারের দিকে নজর দিচ্ছে। তারা হলেন জশপ্রীত বুমরাহ ও তিলক বর্মা। বুমরাহ দলের শুরুর দিক থেকেই মুম্বাইয়ের অবিচ্ছেদ্য অংশ। তিনি অতীতে ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন এবং হার্দিকের অনুপস্থিতিতে মুম্বাইয়ের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। তবে বুমরাহর ক্ষেত্রে চোট-আঘাতের সমস্যা একটি বড় চিন্তার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২