মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি ট্রফিতে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ দলের খেলা চলাকালীন দেশের ক্রিকেটের শীর্ষ তারকাদের সরব উপস্থিতি দেখা গেল। তরুণদের এই লড়াইয়ের সময় মাঠের পাশে তাদের আনাগোনার মূল উদ্দেশ্য ছিল দেশের ক্রিকেটের ভবিষ্যৎ এবং আসন্ন বিপিএল নিয়ে আলোচনা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিসিবির পক্ষ থেকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুসহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। অন্যদিকে কোয়াবের প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, নাসির হোসেন, মার্শাল আইয়ুব, এনামুল হক, ইয়াসির আলি চৌধুরি ও ফজলে মাহমুদ রাব্বিসহ সিনিয়র ক্রিকেটাররা।
বৈঠক শেষে নাসির হোসেন গণমাধ্যমের মুখোমুখি হয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেন। বিসিবি সভাপতি দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, খুব ভালোভাবে আয়োজন করতে না পারলে এবার তারা বিপিএল করবেন না। সেই ধারাবাহিকতায় তিনি কদিন আগেই নিশ্চিত করেছেন যে, এই মৌসুমে টুর্নামেন্টটি হচ্ছে না। গত দুই আসরের বিপুল আর্থিক ক্ষতি এবং টুর্নামেন্ট ঘিরে দীর্ঘদিনের বিতর্ক ও অব্যবস্থাপনার কারণে বোর্ড এই সিদ্ধান্তে অটল। উপযুক্ত কাঠামো ও দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা ছাড়া এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষপাতি নন বিসিবি প্রধান।
এই সিদ্ধান্তে ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি বোর্ডের প্রতি সবুজ সংকেত দিয়েছে এবং বিপিএলের স্বার্থে এক বছর অপেক্ষা করতে রাজি হয়েছে। নাসির হোসেন জানান, বিপিএল না হওয়ার ফলে ক্রিকেটাররা যে আর্থিক ক্ষতির মুখে পড়বে, তা নিয়ে বোর্ডের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। বোর্ড বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এবং ক্রিকেটাররাও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে এক বছর অপেক্ষা করতে রাজি হয়েছেন। তবে বিপিএলের বিকল্প হিসেবে ওই দেড় মাসে অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।
উভয় পক্ষই নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানের আশা প্রকাশ করেছেন কোয়াব প্রতিনিধিরা। ক্রিকেটারদের মূল লক্ষ্য হলো, টুর্নামেন্ট না হলেও যেন তাদের আর্থিক ক্ষতির সুযোগ তৈরি হয় এমন কোনো বিকল্প পথ বের করা।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
This website uses cookies.