জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বার্সেলোনা তাদের আক্রমণভাগ শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময়ে কাতালান ক্লাবটি আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে টানার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
দলবদল বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ১০ মিলিয়ন ইউরো ও কিছু অতিরিক্ত সুবিধাসমূহের বিনিময়ে জেসুসকে ছাড়তে রাজি হয়েছে আর্সেনাল। এই চুক্তির পরবর্তী ধাপ হিসেবে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাজিলিয়ান এই তারকা ইতোমধ্যে স্পেনের উদ্দেশে রওনা হয়েছেন।
বার্সেলোনার গ্রীষ্মের প্রথম পছন্দ ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তবে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ তাঁকে কোনোভাবেই বিক্রি করবে না বলে কঠোর অবস্থান নেওয়ায় বার্সেলোনা তাদের লক্ষ্য পরিবর্তন করতে বাধ্য হয়।
আর্সেনালে কাই হাভার্টজ ও ভিক্টর গোকেরেসের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি জেসুসের নিয়মিত একাদশে খেলার সম্ভাবনা কমিয়ে দিয়েছিল। কোচ মিকেল আর্তেতাও আগে থেকেই জেসুসের ক্লাব ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে, অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়েমিকে দলে ভেড়ানোর পর জেসুসের অন্তর্ভুক্তি বার্সেলোনার আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…
লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…
ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…
সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…
ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…
This website uses cookies.