
বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বোলারদের দাপট থাকলেও দিনশেষে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড শুরুতেই বিপদে পড়েছিল। পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাসের বিধ্বংসী বোলিংয়ের সামনে স্বাগতিকদের টপ অর্ডার ধসে পড়ে। মাত্র ৭৭ রান তুলতেই ইংল্যান্ড হারিয়ে ফেলে তাদের প্রথম চার উইকেট।
দলের এমন বিপর্যয়ের মুখে হাল ধরেন জেমি স্মিথ ও জর্ডান কক্স। তারা দুজন মিলে দলকে বড় বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন। জর্ডান কক্স লরেন্সের সাথে পঞ্চম উইকেটে ৪৩ এবং ষষ্ঠ উইকেটে স্মিথের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন। কক্স ৫৫ রানে আউট হয়ে ফিরলেও স্মিথ ক্রিজে টিকে ছিলেন। এরপর অ্যাথকিনসনের সঙ্গে ৩৫ রানের আরও একটি জুটি গড়ে দলকে এগিয়ে নেন স্মিথ। ব্যক্তিগত ৬১ রানে স্মিথ আউট হলেও দিনশেষে ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অ্যাথকিনসন।
দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৪৮ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৫৬ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আলি ৩টি এবং খুররাম ১টি উইকেট পান। উল্লেখ্য, এই টেস্টে পাকিস্তান দলে ফিরেছেন অধিনায়ক বাবর আজম।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৪৮/৯ (স্মিথ ৬১, কক্স ৫৫, অ্যাথকিনসন ৩৪*; আব্বাস ৪/৫৬, আলি ৩/৬৭ ও খুররাম ১/৭৯)।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২