
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার লড়াইয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ড। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জশ বাটলারকে টপকে তিনি এখন সিংহাসনের মালিক। বুধবার ব্রায়ান লারা স্টেডিয়ামে মাত্র ২৬ বলে ৬৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলার পথে এই অনন্য কীর্তি অর্জন করেন তিনি।
এই ইনিংসের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে পোলার্ডের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১ রান। অন্যদিকে, জশ বাটলারের নামের পাশে রয়েছে ১৪ হাজার ৮৯০ রান। আগে বাটলারের চেয়ে ৩৫ রানে পিছিয়ে থাকলেও, নতুন এই সাফল্যের পর পোলার্ড এখন বাটলারের চেয়ে ৩১ রানে এগিয়ে আছেন।
ব্যক্তিগত রেকর্ডের রাতটি অবশ্য জয়ের রঙে রাঙাতে পারেননি পোলার্ড। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স সেন্ট লুসিয়া কিংসের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানের বেশি করতে পারেনি। সেন্ট লুসিয়া ম্যাচটি জিতেছে ৩৬ রানে। পোলার্ড তার ২৫০ স্ট্রাইকরেটের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকালেও দলের হার এড়ানো সম্ভব হয়নি। ম্যাচটিতে প্রতিপক্ষ দলের ওপেনার টিম সেইফার্ট ৬১ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন।
এই ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছেন পোলার্ডের সতীর্থ সুনিল নারাইন। ক্যারিবিয়ানদের এই সাবেক অফস্পিনার জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, যার নামের পাশে রয়েছে ৭৩৬ উইকেট।
২৫০.০০ স্ট্রাইকরেটে ৬ চার ও ৫ ছক্কার ইনিংসে শুধু ব্যবধান কমিয়েছেন পোলার্ড।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২