
মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-২০ (ডিপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফার্শিপাড়া ব্রার্দাস ইলেভেন একাদ্বশের খেলায় ১০ উইকেটে ১৭৯ রানের জবাবে ২ উইকেটে ১৮২ রান করে চ্যাম্পিয়ন হয় মুন্নি-চাঁদনী ক্রিকেট একাদ্বশ টিম।
২৯ মে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জমকালো খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসা. রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক ও ফুটবল ফেডারেশনের সম্পাদক আবু হানিফ, খেলার ধারা ভাষ্যকার উপ-সহকারী কৃষি অফিসার ফারুক হোসেন ও ইউপি সদস্য আবু সুফিয়ান খান বাবু, প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি রাজু ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ কে নোমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২