Header Premium (728×90)

আবারও অনিশ্চয়তায় বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের সূচি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৬ ম্যাচের আসন্ন ক্রিকেট সিরিজটির সূচি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটছে না। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সিরিজটির দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে। আগামী ৩ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা থাকলেও, সফর নিয়ে চূড়ান্ত কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।

মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল এই সিরিজটি। পরবর্তীতে তা এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো সফরের সূচি নিশ্চিত করেনি। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সিরিজের দিনক্ষণে সামান্য পরিবর্তন হতে পারে এবং দুই বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে তামিম বলেন, 'ভারত সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। দিনক্ষণে সামান্য পরিবর্তন হতে পারে।'

এদিকে, সিরিজের সম্ভাব্য সূচির সঙ্গে বিসিবির নিজস্ব ঘরোয়া টুর্নামেন্টের সূচির সংঘাত দেখা দিয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে 'গেম ডেভেলপমেন্ট ট্রফি' আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, 'এই টুর্নামেন্ট মিরপুরে হচ্ছে, তবে চাইলে দুই মিনিটের মধ্যে বসুন্ধরা মাঠে সরিয়ে নেওয়া সম্ভব। ভারত সিরিজ চূড়ান্ত হলে আমরা সেই অনুযায়ী সূচি ঠিক করব।' ভারতের বিপক্ষে বাংলাদেশে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পর বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে ক্লিন…

15 minutes ago

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল…

19 minutes ago

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের শ্রমবাজারের চিত্র। এতে দেখা গেছে, উচ্চশিক্ষিত…

23 minutes ago

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলের পরিচয় নিয়ে গুরুতর…

59 minutes ago

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই…

1 hour ago

সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত…

2 hours ago

This website uses cookies.