
মিয়ানমারের ইয়াংগুনে চলমান এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছে আইয়ুওয়াডি। বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রুপ ‘এফ’-এর ম্যাচে তারা লেবাননের ক্লাব নো লিমিটসকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল ঋতুপর্ণা চাকমারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে তারা সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে হারিয়েছিল।
ম্যাচটিতে ঋতুপর্ণা চাকমা শুরুর একাদশে ছিলেন না। তবে ৬৪ মিনিটে উই কাসাইয়ের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। সেই সময় আইয়ুওয়াডি ৬-০ গোলে এগিয়ে ছিল। যোগ করা সময়ে গোলের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন ঋতুপর্ণা। উইন থিয়েংগি তুনের নেওয়া একটি শট গোলপোস্টে লেগে ফিরে এসে ঋতুপর্ণার সামনে ফাঁকায় পড়ে। বলটি ড্রপ খেয়ে কিছুটা উঁচুতে ওঠায় লাফিয়ে বাম পা দিয়ে শট নেওয়ার চেষ্টা করলেও তিনি বলের সাথে ঠিকঠাক সংযোগ করতে পারেননি, ফলে বলটি বাইরে চলে যায়।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ঋতুপর্ণারা নিউ তাইপে সিটি হাং ইউয়ানের মুখোমুখি হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২