
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হার হজম করা কঠিন হয়ে পড়েছে অজিদের জন্য। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন বিপর্যস্ত দশা নিয়ে ইংল্যান্ডের সাবেক তারকা স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে ফিন জানতে চান, এটি ২০১০ সালের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ দল কি না। জবাবে ব্রড সরাসরি উত্তর না দিয়ে রহস্যময় হাসি দিয়ে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন। তবে ফিন যখন ম্যাচটিকে ‘অদ্ভুত’ বলে অভিহিত করেন, তখন ব্রড আলোচনায় যোগ দিয়ে বলেন, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই অস্ট্রেলিয়ার জন্য বড় ভুল ছিল এবং এর ফলে তারা বিধ্বস্ত হয়েছে।
ব্রড আরও বলেন, বর্তমান ইংল্যান্ড ক্রিকেট দলও বিশ্বমানের পর্যায়ে নেই, তাই আগামী বছরের অ্যাশেজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অস্ট্রেলিয়ার বর্তমান দলটির গড় বয়স নিয়েও তিনি রসিকতা করেন। একমাত্র ক্যামেরন গ্রিন ছাড়া দলের বাকি সবার বয়স ৩০ বছরের বেশি হওয়ায় ব্রড তাকে দলের ‘আশার আলো’ হিসেবে অভিহিত করেন।
পডকাস্টের এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড হওয়ার পর অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার মন্তব্যের ঘরে নিজেদের প্রতিক্রিয়া জানান। খাজা খোঁচা দিয়ে লেখেন, ‘আরও খারাপ হতে পারত, আমরা ইংল্যান্ডের মতো হতে পারতাম।’ ডারউইন টেস্টে ধারাভাষ্য দেওয়া ওয়ার্নার স্টিভেন ফিনকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশকে ছোট করে দেখো না, স্টিভেন!’
ওয়ার্নারের এই মন্তব্যের জবাবে ফিন জানান, বাংলাদেশ বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে, যেখানে ইংল্যান্ড সাত নম্বরে। ব্রডও তার কথার সুরে পাল্টা খোঁচা দিয়ে বলেন, বাংলাদেশকে ছোট করার প্রশ্নই আসে না, কারণ এই মুহূর্তে তারাই ক্রিকেট বিশ্বের সবার প্রিয় দল। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার কারণেই বাংলাদেশ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
গত বছর ডিসেম্বরেই সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারতে হয়েছে তাদের, প্রায় এক দশক অ্যাশেজ জেতে না ইংল্যান্ড।
এই গত মাসেই নিউজিল্যান্ডের কাছেও ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ইংলিশরা।নিজেদের কথাটাও তাই বলে নিয়েছেন ব্রড, ‘ইংল্যান্ড ক্রিকেট যে এই মুহূর্তে বিশ্বমানের অবস্থায় আছে, তা কিন্তু নয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২