অস্ট্রেলিয়া সফরের টেস্ট স্কোয়াডে থাকা জাকের আলী অনিক ও মুশফিক হাসানকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিসিবি জানিয়েছে, এই দুই ক্রিকেটারকে নিয়ে বোর্ডের আলাদা পরিকল্পনা রয়েছে। তারা খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফর করতে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে যোগ দেবেন এবং ঢাকায় তাদের ফিটনেস ও স্কিল অনুশীলনে অংশ নেবেন।
একই সফরে দলের জন্য স্বস্তির খবরও রয়েছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। ইনজুরি থেকে সুস্থ হয়ে শতভাগ ফিটনেস প্রমাণ করায় ডারউইনে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তার একাদশে থাকা নিয়ে আর কোনো সংশয় নেই। তার উপস্থিতি দলের ব্যাটিং গভীরতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষে বাঁহাতি পেসার শরিফুল ইসলামও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্টে দলের সাথে যোগ দিতে আজ রাতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ম্যাকেতে দলের সঙ্গে যোগ দিয়ে তিনি অনুশীলনে নামবেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট…
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহলের হুমকির প্রতিবাদে…
হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা…
উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়া রুহানী সালসাবিল এবার শাপলা কুঁড়ি ২০২৬-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের…
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি…
This website uses cookies.