Header Premium (728×90)

আলভারেজকে ধরে রাখতে তাঁর ‘বন্ধু’ রোমেরোকে চায় আতলেতিকো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে যেকোনো মূল্যে দলে ধরে রাখতে চায় আতলেতিকো মাদ্রিদ। একই সঙ্গে নিজেদের রক্ষণভাগকেও করতে চায় আরও শক্তিশালী। আর এই দুই লক্ষ্য এক সুতোয় বাঁধতে আলভারেজের আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভেড়ানোর চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে এ খবর জানা গেছে।

সর্বশেষ বিশ্বকাপ চলাকালে আলভারেজ নিজেই আতলেতিকো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর তিনি বলেছিলেন, নিজের ‘স্বপ্নপূরণ’ করতে ক্লাব ছাড়তে চান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলভারেজের লক্ষ্য মূলত বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আলভারেজকে পেতে আগ্রহী হলেও আতলেতিকো তাঁকে বিক্রি করতে নারাজ। ২০৩০ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে আলভারেজের চুক্তির মেয়াদ রয়েছে এবং তাঁর রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। ইতিমধ্যে বার্সেলোনার ১০ কোটি ইউরোর একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আতলেতিকো। উল্টো কাতালান ক্লাবটির সমালোচনা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অভিযোগও দায়ের করেছে মাদ্রিদের ক্লাবটি।

তবুও আলভারেজকে নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না আতলেতিকো কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতেই তারা দলে নিতে চাইছে টটেনহাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে। চলতি গ্রীষ্মে টটেনহাম ছাড়তে প্রস্তুত আর্জেন্টিনার এই রক্ষণভাগের স্তম্ভ। তাঁর ব্যক্তিগত ইচ্ছা ছিল আর্সেনালে যোগ দেওয়ার, কিন্তু টটেনহাম তাদের লিগ প্রতিদ্বন্দ্বীদের কাছে রোমেরোকে বিক্রি করবে না। ইএসপিএন জানিয়েছে, এই সুযোগে আতলেতিকো তাঁকে কেনার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।

টটেনহামের কাছ থেকে প্রায় ৪ কোটি ইউরোতে রোমেরোকে কিনতে আশাবাদী আতলেতিকো। ক্লাবটির নীতিনির্ধারকদের বিশ্বাস, ৪ কোটি ইউরোর এই চুক্তি সফল হলে আলভারেজের দল ছাড়ার গুঞ্জনও কেটে যাবে। আলভারেজ ও ‘কুটি’ রোমেরোর সম্পর্ক কেবল জাতীয় দলের জার্সিতেই সীমাবদ্ধ নয়। দুজনের বয়সের ব্যবধান মাত্র তিন বছর এবং আলভারেজের ওপর রোমেরোর মানসিক প্রভাব বেশ স্পষ্ট। স্পেনে দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে আলভারেজ মার্কাকে বলেছিলেন, তাঁর মুখোমুখি হওয়া ডিফেন্ডারদের মধ্যে রোমেরোই সেরা। আলভারেজ নিজেও সবসময় রোমেরোকে পাশে চান। আতলেতিকো আশা করছে, ড্রেসিংরুমে রোমেরোর উপস্থিতি আলভারেজকে বার্সেলোনায় যাওয়ার চিন্তা থেকে দূরে রাখবে এবং ক্লাবের পরিস্থিতি স্বাভাবিক করে তুলবে। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দিয়েছিলেন আলভারেজ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

5 minutes ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

14 minutes ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

39 minutes ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

1 hour ago

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…

1 hour ago

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…

2 hours ago

This website uses cookies.