ফিফা সভাপতির পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনো সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে জোর আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে নতুন এক নাম হিসেবে উঠে এসেছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভেনেস। ৪৫ বছর বয়সি এই আইনজীবী ও সাবেক ফুটবলার ইনফান্তিনোর সম্ভাব্য চ্যালেঞ্জারদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। তিনি নরওয়ে জাতীয় দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন এবং ২০২২ সালে ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই কাতার বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলে আলোচনায় আসেন ক্লাভেনেস। পরের বছরই ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা করে নরওয়ে। নরওয়ের সাংবাদিক মিনা ফিনস্তেদ বার্গের মতে, ইনফান্তিনোর নেতৃত্বের বর্তমান সমালোচনার সূচনা হয়েছিল মূলত ক্লাভেনেসের হাত ধরেই। চলতি বছরে ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও দীর্ঘ হয়েছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘শান্তি পুরস্কার’ প্রদান, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিশ্বকাপে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য ফিফার প্রতিযোগিতা উন্মুক্ত করার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। এই তিনটি বিষয় তারা ফিফার এথিকস কমিটির কাছে উত্থাপন করেছে।
মাঠের পারফরম্যান্সে নরওয়ে এবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছে, যা ক্লাভেনেসের আত্মবিশ্বাস বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তিনি নিজে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি এবং বিষয়টিকে ব্যক্তিগত ক্ষমতার লড়াই হিসেবেও দেখতে চান না। এদিকে, দুর্নীতির অভিযোগে বিতর্কিত সাবেক ফিফা প্রধান সেপ ব্লাটার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন যে, ফিফার নেতৃত্বে এখন একজন নারীর সময় এসেছে।
তবে ক্লাভেনেসের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। ইউরোপের বাইরে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় তাকে অতি-উদারপন্থি হিসেবে বিবেচনা করা হয়। ২০২৩ সালে উয়েফার নির্বাহী কমিটির নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, যদিও পরে ২০২৫ সালে নারীদের জন্য সংরক্ষিত আসনে একমাত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন। নরওয়ের সাবেক গোলরক্ষক এরিক থর্স্তভেট তাই প্রশ্ন তুলেছেন, ইউরোপেই যেখানে তার জন্য জয় কঠিন, সেখানে অন্য মহাদেশগুলোর সমর্থন পাওয়া কতটা সম্ভব? আগামী বছর মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচন করবেন ইনফান্তিনো। এখন পর্যন্ত তিনিই একমাত্র ঘোষিত প্রার্থী, তবে ক্লাভেনেস আনুষ্ঠানিকভাবে মাঠে নামলে সেই লড়াই জমে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের নারীরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন। রাজধানী তেহরানে আয়োজিত এক কর্মসূচির অংশ…
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু…
মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে রাতভর কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা…
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত…
বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরেছে ইতালি। গ্রুপ ‘এ’-এর ম্যাচে তুরস্ককে…
This website uses cookies.