ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জা সঙ্গী হয়েছে বাংলাদেশের। এই তেঁতো অভিজ্ঞতার পাশাপাশি দলের অস্বস্তি আরও বাড়িয়েছিল বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের চোট। গত ৬ই আগস্ট ম্যাচের প্রথম দিনে ব্যাটিং করার সময় আঙ্গুলে আঘাত পান তিনি। এই চোটের কারণে পরবর্তীতে তাকে আর পুরো ম্যাচে দেখা যায়নি।
তাইজুলের চোটের তীব্রতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল যে, আগামী ১৩ই আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না। তবে সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল কিছুটা স্বস্তির খবর দিয়েছে। বোর্ড জানিয়েছে, তাইজুল অনেকটাই সেরে ওঠার পথে এবং প্রথম টেস্টেই তাকে পাওয়া যাবে।
চোট পাওয়ার পর থেকেই বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বিসিবির ভিডিও বার্তায় ফিজিও বায়েজিদুল জানান, প্রথম দিনে চোট পাওয়ার পর তাইজুলের আঙ্গুলে যে ব্যথা ছিল ও ফুলে উঠেছিল, তা অনেকটাই কমেছে। প্রথম টেস্ট শুরু হতে এখনো পাঁচদিন বাকি এবং তার চোট নিয়ে কাজ করার জন্য হাতে আরও চারদিন সময় আছে। তিনি আশা করছেন, এই সময়ের মধ্যে তাইজুল পুরোপুরি সুস্থ হয়ে প্রথম টেস্ট খেলতে পারবেন।
চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাইজুলের আঙ্গুলে ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং তাকে বিশ্রামে রাখা হয়েছে। ফিজিও জানিয়েছেন, আগামীকাল পুনরায় তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে তাইজুলের ফিটনেস নিয়ে ইতিবাচক খবরে টাইগার শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে।
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ…
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত হলে জালনোটের ঝুঁকি ও চাঁদাবাজি কমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের…
দেশের গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি সিএমএসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমেছে। প্রথম তিন…
সন্তানের অভিভাবকত্ব পেতে দীর্ঘ আইনি লড়াই ও সামাজিক প্রতিকূলতার কথা তুলে ধরলেন বাঁধনসহ চার মা।…
সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনোয়ারুল বকসির মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রংপুরের পীরগাছা…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন…
This website uses cookies.