Header Premium (728×90)

না ফেরার দেশে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। দেশটির গণমাধ্যম ইনফোবায়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। শুক্রবার রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মেসির বর্ণিল ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল অপরিসীম। তিনি কেবল বাবা হিসেবেই নয়, মেসির এজেন্ট এবং ক্যারিয়ারের প্রধান অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাঠের বাইরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে লিওনেল মেসির পাশে ছায়ার মতো ছিলেন তিনি। মেসির শৈশবের শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে তার প্রতিভাকে লালন করা—সবক্ষেত্রেই হোর্হে ছিলেন অগ্রগামী।

পরবর্তীতে মেসির ক্যারিয়ার যখন স্পেনে পাড়ি জমায়, তখনও কঠিন সময়ে বাবার উপস্থিতি ছিল তার জন্য বড় অনুপ্রেরণা। বার্সেলোনায় মেসির শুরুর দিনগুলোতে নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলের চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানিয়ে নিতে হোর্হে তাকে সাহস জুগিয়েছেন। সময়ের পরিক্রমায় লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত হলেও বাবার সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ।

মেসির উত্থান, সাফল্য এবং ক্যারিয়ারের বিভিন্ন সংকটময় মুহূর্তে হোর্হে ছিলেন তার সবচেয়ে বড় আস্থার জায়গা। বার্সেলোনায় মেসির দীর্ঘ সাফল্যের পথ তৈরি করা এবং পরবর্তীতে তার পেশাগত বিষয়গুলো সামলানোর ক্ষেত্রেও হোর্হে সামনে থেকে কাজ করেছেন। বাবার এই চিরবিদায় ফুটবল বিশ্বের অন্যতম এই তারকার জন্য এক অপূরণীয় ক্ষতি। কয়েক দশক ধরে পরামর্শদাতা, এজেন্ট এবং বাবা হিসেবে মেসির পাশে থাকা মানুষটিকে হারালেন লিওনেল মেসি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের অধিকারের পক্ষে কথা বলায় হত্যার হুমকি পাচ্ছেন বিশপ রাফায়েল বাহেবওয়া। অভিবাসনবিরোধী আন্দোলনের…

37 minutes ago

ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার

ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…

49 minutes ago

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…

58 minutes ago

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

1 hour ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

2 hours ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

2 hours ago

This website uses cookies.