Header Premium (728×90)

মিরাজের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। তবে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই বড় চাপে পড়ে দল। মাত্র ১০৫ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে পাঁচ উইকেট। ইনিংসের তৃতীয় ওভারেই কোনো রান না করে ফেরেন ওপেনার তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম ৩১ রান, মুমিনুল হক ১৬ রান এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম শূন্য রানে বিদায় নেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ রানের ইনিংস খেলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হননি।

দলের এমন নাজুক পরিস্থিতিতে হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। শুরুতে ধৈর্যশীল ব্যাটিং করলেও সময়ের সাথে সাথে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। সৌম্য সরকার, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি দলের স্কোর দুই শতাধিক পার করেন। শেষ পর্যন্ত ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। তার এই ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ অলআউট হওয়ার আগে ২৬৩ রান সংগ্রহ করে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অফস্পিনার কোরি ২৪ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এছাড়া হ্যানো জ্যাকবস, ক্যাম্পবেল থম্পসন, জেভিয়ার ক্রোন ও জের্সিস ওয়াদিয়া একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশও শুরুতেই বিপাকে পড়ে। টাইগার পেসার হাসান মাহমুদের প্রথম ওভারেই স্যাম কনস্টাস আউট হন। এরপর তাসকিন আহমেদের গতির মুখে ক্যাম্পবেল কেলাওয়েও টিকতে পারেননি। মাত্র ৫১ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। কার্টিস প্যাটারসন ২৬ এবং জশ ফিলিপ ২২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ থেকে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া একাদশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অবশেষে চালু হলো এসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অবশেষে এসি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর পক্ষ থেকে এই দাবির…

9 minutes ago

হাসিনার বক্তব্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জানাল ভারত

দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো…

23 minutes ago

জবির লোক প্রশাসন বিভাগে নতুন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন…

25 minutes ago

১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে আল-শেহরির নিয়োগ

গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিশ্চিতে গঠিত ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন…

37 minutes ago

ভারি বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ও বন্যার আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার।…

41 minutes ago

থাইল্যান্ডের স্কুলে কিশোরের গুলিবর্ষণ, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৭

থাইল্যান্ডের নন্তাবুরির একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সি এক কিশোরের গুলিবর্ষণে সাতজন নিহত হয়েছেন। এই…

53 minutes ago

This website uses cookies.