
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা স্পেনের তারকা ফরোয়ার্ড ফেরান তোরেস বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কয়েকটি মিডিয়া আউটলেটের তথ্য অনুযায়ী, ছুটিতে থাকাকালীন তোরেস এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি এখন ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দেওয়ার পথে রয়েছেন।
ফুট মের্কাটোর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তোরেসের এজেন্ট পিএসজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদপত্র মার্কা জানিয়েছে, বার্সেলোনা ও পিএসজির মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহে উভয় পক্ষ এ বিষয়ে কথা বলবে। তোরেসের ট্রান্সফার ফি ৫ কোটি ইউরো ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্বকাপের আগেই নির্ধারিত হয়েছিল। ফাইনালে গোল করার পর তার বাজারমূল্য নিয়ে কোনো জটিলতা থাকবে না বলেই মনে করা হচ্ছে।
পিএসজির এই দলবদলের পরিকল্পনায় ব্রাডলি বারকোলাকে ছেড়ে দেওয়ার বিষয়টিও যুক্ত রয়েছে। বারকোলা ইতোমধ্যে লিভারপুলসহ একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন। বারকোলা বিদায় নিলে তোরেসের জন্য জায়গা ফাঁকা হবে।
হান্সি ফ্লিকের অধীনে গত মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে তোরেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি রবার্ট লেভানডোভস্কির বিকল্প স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২৩টি লিগ ম্যাচে শুরুর একাদশে থেকে বার্সার টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জয়ে ১৬টি গোল করেছেন। সব মিলিয়ে কাতালানদের হয়ে ২০৭ ম্যাচ খেলে তিনি ৬৫ গোল এবং ২৩টি অ্যাসিস্ট করেছেন। উল্লেখ্য, ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে সাড়ে ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে তাকে দলে নিয়েছিল বার্সেলোনা। তার আগে ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড ভ্যালেন্সিয়াতে খেলেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২