Header Premium (728×90)

টানা পঞ্চমবারের মতো সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন আবারও দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চমবারের মতো তিনি এই পদে নির্বাচিত হন।

২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ার পর, ২০০৯ সালে প্রথমবারের মতো সাফের সভাপতি হন সালাউদ্দিন। সেই থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২০২৪ সালে বাফুফে সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও সাফের নেতৃত্বে তিনি বহাল ছিলেন।

সালাউদ্দিনের পুনর্নির্বাচনের পথ সুগম করতে গত বছর সাফের গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়। আগে সাফের গঠনতন্ত্রে সভাপতির সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালনের বিধান এবং ৭০ বছরের বেশি বয়সীদের কমিটিতে থাকার নিষেধাজ্ঞার নিয়ম ছিল। গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই দুই বিধানই বাতিল করা হয়েছে।

নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সদস্য দেশগুলোর সমর্থন ও প্রস্তাবের প্রয়োজন হয়। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাফুফের বর্তমান কমিটি তাকে সমর্থন দেওয়ার মতো অবস্থায় ছিল না। শেষ পর্যন্ত নেপাল ও ভুটানের সমর্থন নিয়ে সাফ সভাপতি পদে প্রার্থী হন সালাউদ্দিন। মনোনয়ন জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় এক মাস আগেই শেষ হয়ে যাওয়ায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত ছিল। শনিবার থিম্পুতে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তা সম্পন্ন হয়।

সাফের নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ নির্বাহী সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। এদিকে সাফের একটি টুর্নামেন্টের ড্র আজ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল আপাতত ড্রতে থাকছে না। শনিবারের কংগ্রেসে নেপালকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দেশটি টুর্নামেন্টে অংশ নিতে পারবে, অন্যথায় তাদের অংশগ্রহণ বাতিল হবে। নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপেই তাদের পড়ার সম্ভাবনা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

শাহ আমানতে অন্তর্বাসে লুকানো স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীর অন্তর্বাসে লুকানো…

8 minutes ago

কটিয়াদীতে তিতাসের পাইপলাইনে ছিদ্র, দুই মাস ধরে অনবরত বের হচ্ছে গ্যাস

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের একটি আন্তঃজেলা পাইপলাইনে ছিদ্র হয়ে গত প্রায় দুই মাস ধরে অনবরত…

10 minutes ago

১ আগস্ট ২০২৪: ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে পুলিশের বাধা

২০২৪ সালের ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের…

22 minutes ago

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৯, আহত ২৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং চার শিশুসহ…

24 minutes ago

বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও…

24 minutes ago

সাভারে নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিলে পুলিশের অভিযান, ৯ জন গ্রেপ্তার

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার…

39 minutes ago

This website uses cookies.