Header Premium (728×90)

পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জের শিরোপা জয়

ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের সাক্ষর রাখতে চায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের যে ঐতিহ্য রয়েছে, আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

আইজিপি আরও বলেন, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ ও মনের সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং নিষ্ঠার সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করার আহ্বান জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল সরকার, মিলবে না ফিটনেস সনদ

দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন আজ থেকে বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস…

18 minutes ago

মেসিকে ফুটবলের ঈশ্বর বলে অভিহিত করলেন নতুন সতীর্থ কাসেমিরো

ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করলেন কাসেমিরো। তাকে ফুটবলের ঈশ্বর হিসেবে…

19 minutes ago

শহীদ জিয়াই কবি নজরুলকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন: রিজভী

প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি…

32 minutes ago

শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালান: শক্তিশালী সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে

একের পর এক অভিযান সত্ত্বেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালান থামছে না। গত…

33 minutes ago

লিরিয়া ৩.৫: গান তৈরির এআই প্রযুক্তি আরও উন্নত করল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গান তৈরির প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল গুগল। প্রতিষ্ঠানটি…

47 minutes ago

নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির…

1 hour ago

This website uses cookies.