
আজকের ক্রীড়াঙ্গনে প্রীতি ক্লাব ফুটবল এবং দ্য হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টের বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে টিভির পর্দায়।
ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ম্যাচ। দুপুর ১টায় সনি স্পোর্টস ২ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ম্যানচেস্টার সুপার জায়ান্ট ও ট্রেন্ট রকেটসের মধ্যকার নারী ক্রিকেট ম্যাচটি। এরপর রাত ৮টায় একই চ্যানেলে পুরুষদের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে মুখোমুখি হবে ম্যানচেস্টার সুপার জায়ান্ট ও ট্রেন্ট রকেটস।
ফুটবল ভক্তদের জন্য থাকছে আকর্ষণীয় প্রীতি ম্যাচ। রাত ১০টায় স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে জুভেন্টাস বনাম নিসের ম্যাচটি। এছাড়া রাত ১২টা ৪৫ মিনিটে বার্মিংহাম সিটি ও বার্সেলোনার মধ্যকার প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। বার্সেলোনার ম্যাচটি ইউটিউব এবং বার্সা প্লে-তেও দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২