প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে গত রবিবার জারি করা এক অফিস আদেশের মাধ্যমে ১৫ সদস্যের এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষামন্ত্রী। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এনএসসির সভাপতি এবং বিওএর সভাপতি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এই স্টিয়ারিং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, এই স্টিয়ারিং কমিটির প্রধান কাজ হবে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন করা। এছাড়া প্রতিযোগিতা চলাকালীন তদারকি নিশ্চিত করা, প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সহযোগিতা বজায় রাখাও এই কমিটির দায়িত্বের অন্তর্ভুক্ত।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.