
বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা। এই ঘটনার জেরে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই মাঠে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মাঠে দৌড়ে ঢুকে স্পেনের অধিনায়ক রদ্রিকে পেটে আঘাত করেন নাহুয়েল মলিনা। এছাড়া মাঠের মাঝমাঠেও ধস্তাধস্তির ঘটনা ঘটে, যেখানে এরিক গার্সিয়ার গলা চেপে ধরার পর গাভিকে মাটিতে ফেলে দেন লিওনার্দো পারেদেস। রেফারি স্লাভকো ভিনচিচ সেই ঘটনায় পারেদেসকে লাল কার্ড দেখান। একই ম্যাচে নির্ধারিত সময়ের শেষদিকে এনজো ফার্নান্দেজকেও মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। এছাড়া আর্জেন্টিনার আরও তিন খেলোয়াড় এবং কোচ লিওনেল স্কালোনিকেও হলুদ কার্ড দেখতে হয়েছে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের প্রতিবেদন পর্যালোচনার পর ফিফা শৃঙ্খলা কোডের অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, ম্যাচপরবর্তী ঘটনাগুলো খতিয়ে দেখতে একজন শৃঙ্খলা ও নৈতিকতা প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
ফাইনালের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ঘটনা নিয়েও তদন্ত করছে ফিফা। ওই ম্যাচের পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আরহেন্তিনাস’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিলেন। ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড় বা দলের পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষিদ্ধ। যেহেতু সমর্থকরা গোপনে এই ব্যানারটি আটলান্টা স্টেডিয়ামে নিয়ে গিয়েছিলেন, তাই এটি নিয়েও কঠোর ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২