
পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশকে শিরোপার স্বপ্ন দেখালেও, ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লিওনেল মেসির। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় আর্জেন্টাইন অধিনায়কের চোখে ছিল কেবল হাহাকার। দীর্ঘ নীরবতা ভেঙে এবার নিজের ভেতরের কষ্ট ও অনুভূতির কথা প্রকাশ্যে আনলেন এই ফুটবল জাদুকর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে মেসি নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি লেখেন, 'কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব... মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।'
৩৯ বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলের যাত্রাপথকে বেশি গুরুত্ব দিয়েছেন। কীভাবে পুরো দল শেষ পর্যন্ত লড়াই করেছে এবং পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে, সেই স্মৃতিগুলোই তিনি হৃদয়ে ধারণ করতে চান। মেসি আরও বলেন, 'পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে, যা এই দলের পরিশ্রম ও চেষ্টার সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কী করেছি তা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি পর পর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।'
ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এই আবেগঘন বার্তায় মেসি আরও যোগ করেন, 'আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।'
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২