ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ না পেয়ে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়: নুরুন্নিসা সিদ্দিকা ঘুমের ওষুধ খাইয়ে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, ঘাতক বাবা গ্রেপ্তার রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিএনপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনার অনুমোদন পেল সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে কোকোর মৃত্যু: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইনফিনিক্সের নতুন স্মার্টফোন হট ৭০ প্রো ৫জি বাজারে হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি

বিশ্বকাপ হারের ক্ষত শুকাতে সময় লাগবে: লিওনেল মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশকে শিরোপার স্বপ্ন দেখালেও, ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লিওনেল মেসির। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় আর্জেন্টাইন অধিনায়কের চোখে ছিল কেবল হাহাকার। দীর্ঘ নীরবতা ভেঙে এবার নিজের ভেতরের কষ্ট ও অনুভূতির কথা প্রকাশ্যে আনলেন এই ফুটবল জাদুকর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে মেসি নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি লেখেন, 'কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব… মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।'

৩৯ বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলের যাত্রাপথকে বেশি গুরুত্ব দিয়েছেন। কীভাবে পুরো দল শেষ পর্যন্ত লড়াই করেছে এবং পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে, সেই স্মৃতিগুলোই তিনি হৃদয়ে ধারণ করতে চান। মেসি আরও বলেন, 'পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে, যা এই দলের পরিশ্রম ও চেষ্টার সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কী করেছি তা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি পর পর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।'

ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এই আবেগঘন বার্তায় মেসি আরও যোগ করেন, 'আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।'

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ হারের ক্ষত শুকাতে সময় লাগবে: লিওনেল মেসি

আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬