Header Premium (728×90)

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ ফ্রান্স ও ইংল্যান্ডের

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ফ্রান্সের। সেই ক্ষত নিয়েই আজ শনিবার (১৮ জুলাই) মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে ফরাসিদের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এই লড়াই নিয়ে তার অনাগ্রহের কথা গোপন রাখেননি। তিনি বলেন, 'ইংল্যান্ড এই ম্যাচটি খেলতে চায় না, আর আমরাও চাই না। এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি, খেলোয়াড়রা এবং পুরো স্টাফরা মিলে এই শেষ লক্ষ্যটিতে পৌঁছাতে বাধ্য। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে।'

একই সাথে দেশম নিশ্চিত করেছেন যে, এই ম্যাচটিই ফ্রান্সের ডাগআউটে তার শেষ দায়িত্ব হতে যাচ্ছে। তিনি বলেন, 'আমার মাথায় এটি স্পষ্ট যে এটাই কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে যেন আমরা তৃতীয় হতে পারি এবং এই শেষ লক্ষ্যটিকে বাস্তবে রূপ দিতে পারি। এই জার্সিটি পরলে আমাদের এই দায়িত্বটুকু পালন করতেই হবে। আমি চাই না কেউ কাঁদুক। শেষটা খুব কাছে, তবে জীবন তো আর থেমে থাকে না।'

এদিকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে সেমিফাইনালে হারের পর দলের মানসিক অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন। তবে বিদায়ী কোচ দেশমকে জয়ের মাধ্যমে বিদায় জানানোর তাড়নাও তাদের মধ্যে কাজ করছে। কোনাতে বলেন, 'আমাদের মধ্যে কেউই এই তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে চাইনি, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমরা আমাদের কোচকে প্রতিদান দিতে চাই। ফ্রান্স দলের জন্য তিনি অনেক কিছু করেছেন। সেজন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং এই ম্যাচটি জেতার জন্য আমাদের যথাসাধ্য সবকিছু করতে হবে, যেন অন্তত এই ব্রোঞ্জ পদকটি আমরা নিজেদের করে নিতে পারি।'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

বাংলাদেশি পরিচয়ে ভারতীয় নারীকে পুশ-ইনের অভিযোগ, বেনাপোলে আতঙ্ক

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা রেশমা বিবিকে বাংলাদেশি পরিচয়ে জোরপূর্বক পুশ-ইন করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি…

3 minutes ago

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোয় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে…

19 minutes ago

আরপিএমপি হাজীরহাট থানার অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার রংপুর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন…

31 minutes ago

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট…

33 minutes ago

মুমিনের ঈমান যেভাবে বৃদ্ধি পায় ও শক্তিশালী হয়

ইসলামি শরিয়তে ঈমান হলো আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস ও আস্থা। কোরআন তিলাওয়াত, আমল এবং নবীজির…

41 minutes ago

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: ইরানের ঘাঁটিতে মার্কিন হামলা ও পাল্টা ড্রোন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা সপ্তম দিনের মতো প্রাণঘাতী হামলা ও পাল্টা হামলার ঘটনা…

46 minutes ago

This website uses cookies.