Header Premium (728×90)

মেসির ফুটবল মস্তিষ্ক ১০ সেকেন্ড এগিয়ে: গার্দিওলার মুগ্ধতা

২০২৬ বিশ্বকাপের রবিবাসরীয় ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ও রদ্রির স্পেনের মধ্যকার লড়াইটি ফুটবল বিশ্বের জন্য এক দারুণ উপভোগ্য মুহূর্ত হতে যাচ্ছে। এই দুই অধিনায়ককে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে পেপ গার্দিওলার। বার্সেলোনায় মেসির উত্থান এবং ম্যানসিটিতে রদ্রির তারকা হয়ে ওঠার পেছনে গার্দিওলার ভূমিকা ছিল অনস্বীকার্য। মজার ব্যাপার হলো, এই দুই শিষ্যই তার অধীনে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন। যদিও একজন স্প্যানিশ হিসেবে গার্দিওলা রদ্রির হাতেই বিশ্বকাপ ট্রফি দেখতে চান।

এক সাক্ষাৎকারে গার্দিওলা জানান, স্পেনের জয়ের চাবিকাঠি রদ্রির হাতেই। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে রদ্রির পারফরম্যান্স হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রদ্রি যদি মাঝমাঠে পেদ্রি ও ইয়ামালের সঙ্গে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে যথেষ্ট কার্যকর হতে পারে, তবে স্পেনই পার্থক্য গড়ে দেবে।’

আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে নিয়ে মুগ্ধতার শেষ নেই গার্দিওলার। তিনি বলেন, ‘মানুষ আমার কাছে জানতে চায়, ৩৯ বছর বয়সেও মেসি কীভাবে এমন উঁচুমানের ফুটবল খেলছে। আমি বলি, এটাই মেসি। এমন দ্বিতীয় কাউকে কখনো দেখেনি ফুটবল।’ বয়সের কাছে সবাই হার মানলেও মেসির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলে মনে করেন এই কোচ। গার্দিওলার মতে, ‘বলে তার প্রতিটি ছোঁয়া ও পাসে বিপদ মিশে থাকে। সে নিজে খুব বেশি দৌড়ায় না; কিন্তু সবাইকে দৌড়ের ওপর রাখে।’

মেসির ফুটবল মস্তিষ্ক অন্যদের চেয়ে ১০ সেকেন্ড এগিয়ে রয়েছে বলে দাবি করেন গার্দিওলা। তার ভাষ্যমতে, ‘ওই মস্তিষ্কের কাছেই হেরেছে ইংল্যান্ড। ৩৯ বছর বয়সে প্রায় সব লিজেন্ড ধারাভাষ্য দেয়। মেসি এখনো ইতিহাস লিখে চলেছে। তার মতো কেউ আর আসবে না ফুটবলে।’

স্পেনের ফাইনালে ওঠার পেছনে রদ্রির অবদানকেও খাটো করে দেখছেন না গার্দিওলা। ৩০ বছর বয়সি এই মিডফিল্ডার মাঠের আক্রমণের সুর বেঁধে দেওয়া থেকে শুরু করে রক্ষণে সহায়তা—সবখানেই সমান দক্ষ। তবে মেসির জাদুকরী পারফরম্যান্সের সামনে স্পেনের জন্য কাজটা যে সহজ হবে না, সে বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা চলবে: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারি সহযোগিতা চলমান থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির…

15 seconds ago

টিস্যু কালচার প্রযুক্তিতে দেশে বাড়ছে উচ্চমূল্যের ফসলের চাষ

আধুনিক টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে দেশের সরকারি গবেষণাগারে উৎপাদিত হচ্ছে হাজার হাজার রোগমুক্ত ও উন্নতমানের…

13 minutes ago

৮ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা…

14 minutes ago

নিউইয়র্কে লেগো দিয়ে তৈরি ২৭ ফুট উঁচু বিশ্বকাপ ট্রফি

নিউইয়র্কের রকেফেলার সেন্টারে ১.৩৬ মিলিয়নেরও বেশি লেগো ব্রিক দিয়ে তৈরি ২৭ ফুট উঁচু ও ৪.২…

31 minutes ago

সাংহাইতে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী

চীনের সাংহাইতে চার দিনব্যাপী আয়োজিত 'ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬'-এ অংশগ্রহণ করছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী…

46 minutes ago

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের সম্পর্ক কী? প্রশ্ন তানজিন তিশার

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং নিজের বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।…

60 minutes ago

This website uses cookies.