
১৯ বছর আগে ইউনিসেফের একটি চ্যারিটি ফটোশুটে ছয় মাসের শিশু লামিনে ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিলেন ২০ বছরের উদীয়মান তারকা লিওনেল মেসি। সেই ছবি ফুটবলীয় রূপকথায় জায়গা করে নিয়েছে। এবার নিয়তির অদ্ভুত খেলায় সেই ইয়ামালের মুখোমুখি হতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দুই মহাদেশের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হচ্ছে।
স্প্যানিশ ভাষায় কথা বলা দেশ হিসেবে ১৯৩০ সালের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে লড়ছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দলও প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে। বার্সেলোনার ন্যুক্যাম্পে ২০০৭ সালের সেই ফটোশুটের পর মেসি ও ইয়ামাল অনেক পরিণত হয়েছেন। ইয়ামাল তার আদর্শ মেসির মুখোমুখি হওয়ার স্বপ্ন নিয়ে বলেছিলেন, সেই ফটোশুটের পর আমরা দুজনই বড় হয়েছি, আশা করি মাঠে আমাদের দেখা হবে। এখন সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে।
এবারের আসরে আট গোল ও চার অ্যাসিস্ট নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানো মেসির কাছে স্পেন তার দ্বিতীয় ঘরের মতো। তবে ফাইনালে ব্যক্তিগত আবেগের চেয়ে শিরোপাই যে মুখ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইয়ামালও নিজের হিরোকে একচুল ছাড় দিতে নারাজ। ৩৯ বছর বয়সি মেসি ও ১৯ বছর বয়সি ইয়ামালের এই মহারণ এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২