২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের আগে আর্জেন্টিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তার দৃঢ় বিশ্বাস, এবারের আসরে আর্জেন্টিনা তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করতে পারবে না। বরং তার দেশের দল স্পেনই এবার নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসিয়াস আত্মবিশ্বাসের সঙ্গে লেখেন, তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকা জয়ের কোনো সুযোগ নেই। এখন সময় আমাদের দ্বিতীয় তারকা জয়ের। এগিয়ে যাও স্পেন।
এর আগে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে বেশ বিরক্ত ছিলেন ক্যাসিয়াস। ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও পরবর্তীতে কোচ টমাস টুখেলের শিষ্যরা আক্রমণাত্মক ফুটবল ছেড়ে রক্ষণাত্মক কৌশলে মনোযোগ দেয়, যা স্প্যানিশ কিংবদন্তির কাছে পছন্দনীয় ছিল না।
ম্যাচ শেষে নিজের ক্ষোভ প্রকাশ করে ক্যাসিয়াস লেখেন, ইংল্যান্ডের ভুল রণকৌশলের কারণেই তাদের হারতে হয়েছে। শেষ ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছিল।
উল্লেখ্য যে, ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে শেষ পর্যন্ত সফল হয় লিওনেল স্কালোনির শিষ্যরা। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান এবং এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ী দল ইতিহাস গড়বে—আর্জেন্টিনা জিতলে হবে চতুর্থবারের বিশ্বচ্যাম্পিয়ন, আর স্পেন জিতলে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২