আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের পরপরই স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে বেশ কিছু ঝাঁজালো মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ফাইনালে তিনি স্পেনের ওপরই ভরসা রাখছেন। ক্যাসিয়াস তার টুইটে লেখেন, ‘তোমরা চতুর্থ তারাটা সেলাই করতে পারবে না’ এবং ‘চতুর্থ তারা হবে না। আমরা দ্বিতীয় তারাটার দিকে এগিয়ে যাচ্ছি! এগিয়ে চলো স্পেন!’
ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কৌশলের সমালোচনা করে ক্যাসিয়াস বলেন, অ্যান্থনি গর্ডনের গোলের পর ইংল্যান্ড রক্ষণে নেমে পড়েছিল, যা ছিল একটি ভীরু কৌশল। তার মতে, ইংল্যান্ড নিজেদের বক্স ছাড়েনি বলেই আর্জেন্টিনা বেশি সুযোগ পেয়েছে। ক্যাসিয়াসের দাবি, নিজেদের কৌশলের কারণেই ইংল্যান্ড একা একা ম্যাচটা হেরেছে এবং তারা দীর্ঘ ৩০ মিনিট ধরে আর্জেন্টিনাকে খেলার সুযোগ করে দিয়েছে। ২০১০ সালের বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক বলেন, ‘এটা হতে পারে না। ফাইনালে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা। এটা অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’
আটালান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ দিকে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত শট এবং লিওনেল মেসির ক্রস থেকে লাউতারো মার্তিনেজের হেডে আর্জেন্টিনা ম্যাচের ফল পাল্টে দেয়। এটি আর্জেন্টিনার সপ্তম ফাইনাল। মেসি ও কোচ স্কালোনির হাত ধরে দলটি এখন চতুর্থ তারার খোঁজে রয়েছে। আগামী ১৯ জুলাই রাতে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে বছরের পর বছর মেসির কাছে ভুগেছেন ক্যাসিয়াস, যা তার সাম্প্রতিক মন্তব্যেও প্রতিফলিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.