Header Premium (728×90)

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো স্পেন প্রথমার্ধেই লিড নেয়। ম্যাচের ২১ মিনিটে লুকাস দিনিয়ে বক্সের ভেতর লামিন ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়েরজাবাল। গোলরক্ষক মাইক মেনিওঁ বলের গতি অনুমান করতে পারলেও গোল আটকাতে ব্যর্থ হন।

ম্যাচের ২৯ মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের মূল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। ৩৩ মিনিটে স্পেন ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল। লামিন ইয়ামালের মাইনাস থেকে দানি ওলমোর শট লক্ষ্যভ্রষ্ট হয়ে আকাশে চলে যায়। প্রথমার্ধে স্পেন আরও একটি সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বজায় রাখে স্পেন। ৫৮ মিনিটে দানি ওলমোর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ফ্রান্সের জালে বল জড়ান পেদ্রো পোরো। ২-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এর আগে উনাই সিমনের ভুলে ফ্রান্স গোল পাওয়ার সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত স্পেন বিপদ মুক্ত হয়।

এদিন ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন মাইক মেনিওঁ, জুলস কুন্দে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, আদ্রিয়েঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি, উসমান দেম্বেলে, মিকায়েল অলিজ, ব্র্যাডলি বার্কোলা ও কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে স্পেনের একাদশে ছিলেন উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবার্সি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি এর্নান্দেজ, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়েরজাবাল। পেদ্রি গনজালেস এই ম্যাচে একাদশে জায়গা পাননি।

ম্যাচের ৫৮ মিনিটে বক্সের বাইরে পাওয়া পাস প্রথম ছোঁয়াতেই বক্সে বাড়ান দানি অলমো। বক্সে এগোতে থাকা পেদ্রো পোরো দারুণ ফিনিশে বলটা জড়ালেন ফ্রান্সের জালে। ফ্রান্স ০-২ স্পেন!

পেনাল্টি থেকে মিকেল ওইয়েরজাবালের শেষ ৫ পেনাল্টিতেই গোল এসেছিল। আজকের গুরুত্বপূর্ণ সময়েও তিনি কোনো ভোল করেননি। অবিশ্বাস্য গতিতে নেন পেনাল্টিটা। বাম পাশে ঝাঁপ দিয়েছিলেন মাইক মেনিওঁ, কিন্তু বলের গতির কাছে হার মানেন তিনি। বল গিয়ে আছড়ে পড়ে জালে। মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের ২১ মিনিটে এগিয়ে গেল স্পেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

সাগরে নতুন লঘুচাপ, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির…

6 minutes ago

আজ রাজধানীর আগারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক…

21 minutes ago

ফুটবলের ইতিহাস বদলে দেওয়া লিওনেল মেসির নতুন রূপ

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। খেলার ধরন…

36 minutes ago

যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার ঘটনায় কনের বাবার লিখিত অভিযোগ

রংপুরের তারাগঞ্জে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও যৌতুকের দাবি পূরণ করতে না পারায় বিয়ে ভেঙে…

51 minutes ago

লালমাইয়ে জমি নিয়ে বিরোধে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার লালমাই উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার…

1 hour ago

বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের আওতায় ডাক্তার ও…

2 hours ago

This website uses cookies.