
ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাপ ছড়িয়েছে। গত সপ্তাহে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেদের লক্ষ্য করে রাজয় বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ফ্রান্সের দল বেশ ভালো খেলছে, তবে তাদের দলে কতজন ফরাসি ফুটবলার আছেন তা খেলোয়াড়দের গায়ের রং দেখলেই বোঝা যায়।
এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তিনি বলেন, ফুটবল এমন একটি মাধ্যম যা সবাইকে ঐক্যবদ্ধ করে এবং সব সংস্কৃতিকে আপন করে নেয়। সেখানে ধর্ম, বর্ণ বা গায়ের রঙের কোনো গুরুত্ব নেই। ইয়ামালের মতে, ফুটবলে একতাই আসল এবং কে কী বলল তাতে তাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষের কোনো জায়গা নেই এবং ফিফাও এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে থাকে।
নিজের ব্যক্তিগত প্রেক্ষাপট থেকে ইয়ামাল বলেন, তিনি নিজেও মরক্কো ও গিনি বংশোদ্ভূত, তাই বর্ণবিদ্বেষী মন্তব্যের নেতিবাচক প্রভাব তিনি ভালোভাবেই বোঝেন। ফ্রান্স ও স্পেন উভয় দলই ফুটবলের মাধ্যমে মানুষকে কাছে টানার বড় উদাহরণ বলে মনে করেন ইয়ামাল। তিনি দৃঢ়তার সাথে জানান, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামছেন এবং মাঠের পারফরম্যান্সেই তাদের সব মনোযোগ নিবদ্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২