Header Premium (728×90)

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল পরিচালনার দায়িত্বে এল সালভাদরের রেফারি ইভান বারটন

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। শিরোপার লড়াইয়ে শেষ চার দলের লড়াইয়ের অংশ হিসেবে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার জন্য ফিফা এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটনকে দায়িত্ব দিয়েছে। এর মাধ্যমে পুরুষ বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল পরিচালনা করা প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে নতুন ইতিহাস গড়তে চলেছেন বারটন।

চলতি বিশ্বকাপে এটি হবে ইভান বারটনের চতুর্থ ম্যাচ। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে ও জাপান-সুইডেন এবং শেষ ষোলোতে কলম্বিয়া-সুইজারল্যান্ডের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ বারটন ২০২২ কাতার বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অভিষেক ঘটান। তিনি নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করে থাকেন।

চলতি আসরে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে বারটন বেশ আলোচনায় এসেছিলেন। সেই ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন প্রতিপক্ষের খেলোয়াড় মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু বলার পর ভিএআর পর্যালোচনার মাধ্যমে তাকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার অভিযোগে লাল কার্ড দেখানোর এটিই ছিল প্রথম ঘটনা।

ফ্রান্স ও স্পেনের মধ্যকার এই সেমিফাইনালে ইভান বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। ম্যাচটিতে চতুর্থ রেফারির দায়িত্ব পেয়েছেন সুইডেনের গ্লেন নিয়বার্গ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

39 minutes ago

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

55 minutes ago

নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…

58 minutes ago

প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…

1 hour ago

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

1 hour ago

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

2 hours ago

This website uses cookies.