বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ের উত্তাপ মাঠ ছাড়িয়ে এখন রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। এই ম্যাচকে কেন্দ্র করে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের একটি মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রাহয় স্প্যানিশ সংবাদমাধ্যম এল দিবাতে-এ প্রকাশিত এক নিবন্ধে দাবি করেন যে, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্সের দলে বিশ্বমানের খেলোয়াড় থাকলেও সেখানে আসলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’। তবুও দলটি দুর্দান্ত খেলছে বলে তিনি উল্লেখ করেন।
রাহয়ের এই মন্তব্যের পর ফ্রান্সে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। দেশটির রাজনৈতিক অঙ্গনে তার এই বক্তব্যকে বর্ণবাদী ও বিভাজনমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ রোববার বিএফএম টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, রাহয়ের এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ফ্রান্স এমন একটি দেশ যেখানে বৈচিত্র্যই মূল শক্তি এবং বিভিন্ন পটভূমির মানুষ এখানে সমানভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পান।
বিষয়টি নিয়ে স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি রাহয়ের মন্তব্যকে বিদেশিবিদ্বেষী হিসেবে অভিহিত করেন। সানচেজ লেখেন, এখনও এমন মানুষ রয়েছেন যারা কোনো দেশের নাগরিকত্বকে পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে বিচার করার চেষ্টা করেন। তার মতে, একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হওয়া উচিত দেশের প্রতি তার দায়বদ্ধতা, ভালোবাসা এবং অবদানের ভিত্তিতে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২