
আজ রাতে মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের শেষ আটের গুরুত্বপূর্ণ লড়াই। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড ও নরওয়ে। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের আগে নিজেদের দলের চেয়ে প্রতিপক্ষ ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাক্কেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোলবাক্কেন অকপটে স্বীকার করেছেন যে, এই লড়াইয়ে ইংল্যান্ড ফেবারিট হিসেবে মাঠে নামবে। তবে তিনি এও যোগ করেছেন, ইংল্যান্ড খুব বড় ব্যবধানে ফেবারিট নয়। নরওয়ে কোচ বলেন, বিশ্বকাপের ইতিহাসের বিচারে ব্রাজিল ও ইংল্যান্ড সম্ভবত সবচেয়ে বড় দুটি দল, যাদের মুখোমুখি আমরা হতে পারতাম।
উল্লেখ্য যে, শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। দলটিতে মার্টিন ওডেগার্ড ও আরলিং হালান্ডের মতো প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলাররা রয়েছেন। এই ম্যাচের বিজয়ী দল আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২