Header Premium (728×90)

ফিফা বিশ্বকাপ: সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই বাঁচা-মরার লড়াইয়ে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে উভয় দলই নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। লিওনেল মেসিরা তাদের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবেন, অন্যদিকে সুইজারল্যান্ড প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে লড়াই করবে।

ম্যাচটির জন্য আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হিসেবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, এবং ডিফেন্সে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকোকে দেখা যেতে পারে। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ। আক্রমণভাগে থাকছেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

অপরদিকে সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশে থাকছেন গোলরক্ষক গ্রেগর কোবেল। রক্ষণভাগে থাকছেন রিকার্ডো রদ্রিগেজ, নিকো এলভেদি ও ম্যানুয়েল আকাঞ্জি। মিডফিল্ড সামলাবেন ডেনিস জাকারিয়া, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, রুবেন ভার্গাস ও ফ্যাবিয়ান রিডার। আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ড্যান এনদয়ে ও ব্রিল এমবোলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…

24 minutes ago

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…

34 minutes ago

খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…

47 minutes ago

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…

51 minutes ago

প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা

নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিতে দক্ষতা বাড়াতে এআইযুক্ত শিখন-প্রযুক্তি কার্যকর ভূমিকা…

57 minutes ago

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রী সাচিং প্রু পার্বত্য…

1 hour ago

This website uses cookies.