
ম্যাচের কঠিন মুহূর্তে গোল করার জন্য আপনি কার দিকে তাকিয়ে থাকবেন? বর্তমান সময়ের সেরা দুই স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হলান্ড আজ রাতে মুখোমুখি হচ্ছেন ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচে। বিশ্বকাপে এখন পর্যন্ত পারফরম্যান্সের বিচারে তাঁদের আলাদা করা কঠিন। হলান্ড ইতিমধ্যে ৭টি গোল করেছেন, যেখানে কেইনের গোল সংখ্যা ৬। তবে হলান্ড একটি ম্যাচ কম খেলেছেন, কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ৯০ মিনিটে কেইনের গোল গড়ের হার ১.২, সেখানে হলান্ডের হার ১.৮।
খেলার ধরনেও রয়েছে ভিন্নতা। কেইনের ৭টি গোলের মধ্যে দুটি এসেছে পেনাল্টি থেকে, অন্যদিকে হলান্ডের ৭টি গোলের একটিও পেনাল্টি নয়। ব্রাজিলের বিপক্ষে হলান্ডের একটি গোল ছিল বক্সের বাইরে থেকে, তবে কেইনের এই বিশ্বকাপে বক্সের বাইরে থেকে কোনো গোল নেই। ক্লাব ফুটবলেও দুজনেই দুর্দান্ত ফর্মে আছেন। ৩২ বছর বয়সী কেইন এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩টি গোল করেছেন, যা ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের কীর্তির পর সর্বোচ্চ। অন্যদিকে ম্যান সিটি ও নরওয়ের জার্সিতে হলান্ডের গোলসংখ্যা ৫৮।
অনেকের মতে কেইন অনেক বেশি পূর্ণাঙ্গ ফুটবলার। তিনি অনেক সময় নিজের ডি-বক্সে এসে রক্ষণভাগে সহায়তা করেন। বিশ্বকাপে কেইন একটি অ্যাসিস্ট করলেও হলান্ড এখনো কোনো অ্যাসিস্ট করেননি। তবে হলান্ড বিশ্বকাপে সতীর্থদের জন্য ৬টি গোলের সুযোগ তৈরি করেছেন, যা কেইনের চেয়ে দুটি বেশি। গত তিন মৌসুমে বায়ার্নের হয়ে কেইন ২৬টি এবং হলান্ড ২৪টি অ্যাসিস্ট করেছেন।
ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কেইন বিশ্বকাপে মোট ১৪টি গোল করেছেন। অন্যদিকে হলান্ডের জন্য এটিই প্রথম বিশ্বকাপ। তবে জাতীয় দলের হয়ে হলান্ডের রেকর্ড অবিশ্বাস্য; ৫৪ ম্যাচে ৬২ গোল। অর্থাৎ প্রতি ৭১ মিনিটে তিনি গোল করছেন, যা কেইন, মেসি বা এমবাপ্পের চেয়েও এগিয়ে। ক্লাব ফুটবলে টটেনহামে থাকাকালীন কেইন দুবার হলান্ডের সিটির মুখোমুখি হয়েছিলেন। ২০২৩ সালে প্রথম দেখায় হলান্ড গোল পেলেও, পরের দেখায় কেইন জয়সূচক গোল করে ম্যাচ জিতেছিলেন। আজকের ম্যাচে শেষ হাসি কার মুখে থাকবে, সেটিই দেখার অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২