
ফুটবল বিশ্বকাপের আগামী আসরে রেকর্ড ৪৮টি দল ১০৪টি ম্যাচে অংশ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ভেন্যুতে ফাইনালসহ মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচের সাধারণ টিকিটের দাম সর্বোচ্চ ৩২,৯৭০ ডলার এবং খাবার-পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম সাড়ে ৩২ হাজার থেকে সাড়ে ৩৪ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
টিকিট বিক্রির পাশাপাশি আয় বাড়াতে ফিফা একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। তারা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের মাঠের ঘাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফিফার ওয়েবসাইটে জানানো হয়েছে, ফুটবলপ্রেমীরা ফাইনাল ম্যাচের মাঠের একটি খাঁটি টুকরো সংগ্রহ করতে পারবেন, যা উচ্চমানের অ্যাক্রিলিকে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং সাথে একটি স্মারকও দেওয়া হবে। প্রতিটি টুকরোর দাম ধরা হয়েছে ৪৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকার বেশি।
ফিফার তথ্য অনুযায়ী, প্রতিটি টুকরোর মাপ ১৭.৫/১৭.৫/১৭.৭। তবে এই পরিমাপ ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—সে বিষয়ে ফিফা স্পষ্ট কিছু জানায়নি। অনেক আগ্রহী ক্রেতা এ বিষয়ে জানতে চাইলেও ফিফা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর মাঠের টুকরোগুলো আগ্রহীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে বিতর্ক তৈরি হয়েছে এই স্মারক বিক্রির ভৌগোলিক সীমাবদ্ধতা নিয়ে। ফিফা জানিয়েছে, শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপের বাসিন্দারাই এই স্মারক কিনতে পারবেন। বিশ্বের অন্য কোনো অঞ্চলের ফুটবলপ্রেমীদের কাছে এই সংগ্রহযোগ্য বস্তু পৌঁছে দেওয়ার কোনো পরিকল্পনা ফিফার নেই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২